শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার ছেলে আজ পাগল, আবর্জনা কুড়িয়ে জীবন কাটে যশোরে নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্যসংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা ভেড়ামারা পৌরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত ও নিরাপদ রাখতে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হবে জাতীয় সংসদ: ভাঙ্গায় ডেপুটি স্পিকার যুব সমাজই পরিবর্তনের শক্তি, দূর্বাডাঙ্গায় দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত  কেশবপুরে কর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, হাতেনাতে ধরা পড়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় শাড়ী-কসমেটিকসহ চোরাচালানী মালামাল আটক যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১ গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

যশোরে নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্যসংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সাংস্কৃতিক সংগঠন ও বহুমাত্রিক জ্ঞান চর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের সভাপতি খবীরউদ্দিন সুইট।
গৃহীত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতার লেখা আহ্বান করা হবে। ২১ আগস্ট প্রাচ্যসংঘ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘রঙের আঁচড়ে নজরুল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
২৯ আগস্ট জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর নজরুলের কারাবরণ দিবসে প্রাচ্যসংঘের ভাসানী উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হবে বিশেষ সংগীতানুষ্ঠান।
এছাড়া ১৮ ডিসেম্বর নজরুলের কারামুক্তি দিবস উপলক্ষে মুন্সী মেহরুল্লাহ ময়দানে ‘কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববীক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি ২০২৭ ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের শতবর্ষ স্মরণে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবশেষে ২৫ মে ২০২৭, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবতা, সাম্য ও বিদ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক গবেষক ও লেখক বেনজীন খান, অধ্যাপক আব্দুল মতিন, নুর ইসলাম, শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন, শিল্পী আলমগীর হোসেন,
কবি সেলিম রেজা সেলিম, শহিদ জয়, শহিদুল ইসলাম দইচ, নিত্যানন্দ পাল, মাহবুব লাইগার, অনিক মাযহার, তোফাজ্জল হোসেন মানিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews