বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভেড়ামারা পৌরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত ও নিরাপদ রাখতে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বিস্তার রোধে ভেড়ামারা পৌরবাসীকে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম ডাবলু।

​পৌরবাসীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু আমাদের সামান্য অসচেতনতা বড় বিপদের কারণ হতে পারে। তাই পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ​শফিকুল ইসলাম ডাবলু পৌর নাগরিকদের সুস্থতা কামনায় কিছু জরুরি ও সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন, তিনি বলেন, ​বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন নিজের বাড়ি, দোকানপাট বা ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ​পানি জমতে পারে এমন জায়গাগুলো হলো ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, টায়ার বা কোনো ভাঙা পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। কারণ জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশা ডিম ছাড়ে। ঘুমানোর সময় ​মশারি ব্যবহার করুন বিশেষ করে শিশুদের সুরক্ষায় বাড়তি নজর দিন। শরীরে জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ​শফিকুল ইসলাম ডাবলু আরও বলেন, জনগণের সেবায় আমরা সবসময় পাশে আছি। পৌরসভাকে পরিচ্ছন্ন ও মসামুক্ত রাখতে নাগরিকদের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও দ্রুত কার্যকর পদক্ষেপ ও ওষুধ ছিটানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews