রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বুলবুল কবির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

​আজ ৫ জুলাই, ২০২৬ তারিখ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বুলবুল কবির ভেড়ামারা থানাধীন কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হক ও জবেদা খাতুনের ছেলে।
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মোঃ পিয়ার আলীর বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালান। অভিযানে মাদকসহ হাতেনাতে আসামী বুলবুল কবিরকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)।
​ভেড়ামারা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews