বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুই দিন পর মিলল জয়ন্তী নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্রী জামিলা (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত জামিলা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ছোট বোন জান্নাতকে সঙ্গে নিয়ে দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট সংলগ্ন জয়ন্তী নদীতে গোসলে নামেন জামিলা। সাঁতার না জানায় অল্প পানিতে গোসল করার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করেন। তবে জামিলা নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। শনিবার বিকেল পর্যন্ত অভিযান চললেও তার সন্ধান মেলেনি। পরে স্বজনরা ট্রলার ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজ অব্যাহত রাখেন।

রোববার সকালে নন্দীরবাজার এলাকায় বালুবাহী একটি ট্রলারের শ্রমিক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে মরদেহটি জামিলার বলে শনাক্ত করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews