বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়ায় অসাবধানতাবশত পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে তামিম খান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম খান স্থানীয় মেছাগোনা গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে তামিম খান একটি চিংড়ি ফার্মে পানি সেচের মোটর চালানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি পাশের একটি মুরগির ফার্মে ডিজেল আনতে যান। ওই মুরগির ফার্মের চারপাশে চোর ও শেয়ালের উপদ্রব ঠেকাতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে তারের বেড়া দেওয়া ছিল। মুরগির ফার্মে ঢোকার সময় অসাবধানতাবশত তামিম ওই বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। এরপর সুরতহাল রিপোর্ট (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) তৈরি শেষে পুলিশ লাশ টি ডিসপোজাল করেছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews