শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বেনাপোলে ভারতীয় মালামাল ও কার্গো ট্রাকসহ ৩ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল, একটি কার্গো ট্রাক এবং তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ জুন) রাত ২টা ৫০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির একটি টহলদল বেনাপোল বিওপির সামনে বাহাদুরপুর পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল, একটি কার্গো ট্রাক ও তিনজনকে আটক করা হয়।

বিজিবির উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক করা কার্গো ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১। আটক ব্যক্তিরা হলেন—শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), মো. মহসিন আলী (৩৪) এবং মো. জাহিদ হাসান (২১)।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের তালিকা প্রস্তুত ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামালগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে পরিবহন করা হচ্ছিল।
আটককৃত মালামাল, কার্গো ট্রাক এবং তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এ অভিযানে বিজিবির ৮ সদস্যের একটি টহলদল অংশগ্রহণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews