বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হলো উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাঁজিয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন উপশাখার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাঁজিয়া উপশাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, কঠিন লড়াইয়ের মাধ্যমে গড়ভাংগা উপশাখা রানার্স আপ হওয়ার কৃতিত্ব লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পূর্ব শাখার সভাপতি আব্দুল্লাহ হারুন জিহাদ এবং পাঁজিয়া ইউনিয়ন সভাপতি জাহিদ হাসান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত হন। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য স্থানীয় ক্রীড়ামোদী মহল আয়োজকদের প্রশংসা করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাঁজিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews