বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে পৌঁছে দায়িত্ব গ্রহণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে মেজর এ কে এম মাসুদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাস থেকে দুইজন কর্মকর্তা ও ১৬৯ জন অন্যান্য পদমর্যাদার (ওআর) সদস্যসহ মোট ১৭১ জন সেনাসদস্য গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। তারা গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনীর সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জে পৌঁছান। এরপর থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকেও সক্রিয় অবস্থানে দেখা গেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews