সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বিক্ষোভ মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক শান্তি, সুশাসন ও অপরাধমুক্ত ঝিনাইদহ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ যশোরে আসুদ: ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে শেষ করা যাবে না শ্যামনগরে নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে নিহত ১ কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম যশোরে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো সমাজ কল্যাণ সংগঠন

বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি—স্লোগানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ২১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।

এসময় বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্দর কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবসের নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করে কর্মসূচিতে অংশ নেয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে । এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জানা যায়, বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহ ধরে প্রায় ৫০০ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews