শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে একশ্রেণির ভাড়াটিয়া দোকানদারদের বিরুদ্ধে। এতে করে টিপনা টু শোভনা সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট ও চরম জনভোগান্তির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সূত্রে জানা গেছে, টিপনা নতুন রাস্তা বাজারটি এই অঞ্চলের অত্যন্ত ব্যস্ততম একটি অর্থনৈতিক কেন্দ্র। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারের কিছু ভাড়াটিয়া দোকানদার সরকারি রাস্তার ওপর অবৈধভাবে তাদের দোকানের মালামাল ও পসরা সাজিয়ে রাখছেন।
রাস্তার সিংহভাগ জায়গা দখল হয়ে যাওয়ায় সড়কটি মারাত্মকভাবে সংকীর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাজারের মূল সড়কে একসাথে দুটি গাড়ি কোনোভাবেই পাশ কাটিয়ে (ওভারটেক) যেতে পারছে না। ফলে প্রায়ই গাড়ি আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি জরুরি সেবা (যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস)-এর জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক স্থায়ী দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাটি সরকারি এবং সবার যাতায়াতের জন্য। কিন্তু কিছু ভাড়াটিয়া দোকানদার নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তা গ্রাস করছে। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীদের সুনাম যেমন নষ্ট হচ্ছে, তেমনি ক্রেতারাও বাজারে আসতে ভোগান্তির শিকার হচ্ছেন।”
এই অবৈধ দখলের হাত থেকে সড়কটি মুক্ত করতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাজারের সচেতন ব্যবসায়ী সমাজ ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী ও বাজার ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, কর্তৃপক্ষ যেন দ্রুত ঘটনাস্থল তদন্ত করে এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews