বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে আসুদ: ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে শেষ করা যাবে না

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না। দলটি মানুষের হৃদয়ে আছে — শনিবার যশোরের কর্মী সভায় এমনটাই বললেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

যশোর বিডি হলে যা বললেন তিনি ৫ আগস্টের পর থেকে দলকে শেষ করতে নানা চক্রান্ত হয়েছে। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে কারণ এর শেকড় জনগণের মাঝে। যখন এরশাদ ক্ষমতায় ছিলেন, দেশে ব্যাপক উন্নয়ন হয়। তখন মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল, মানুষ শান্তিতে ছিল। ইউনুস সরকার ‘প্রহসনের নির্বাচন’ দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে ধ্বংসের চেষ্টা করছে। দলকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং চেয়ারম্যান জিএম কাদেরের হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান।

সভায় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশু, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, নির্মল চন্দ্র দাস।   ঝিনাইদহের এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরার সিরাজুল সালেক শাহীন, মেহেরপুরের কেতাব আলী, খুলনার আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের শাহ আলম খান, কুষ্টিয়ার আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গার অ্যাড. সোহরাব হোসেন, নড়াইলের অ্যাড. সাইফুজ্জামান ফিরোজ।  মোটর শ্রমিক পার্টির মেহেদী হাসান শিপন, শ্রমিক পার্টির মেফতা উদ্দিন জসিম।

সভা পরিচালনা করেন খবির গাজী। সার্বিক ব্যবস্থাপনায় মকবুল হোসেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল নেতাকর্মী যোগ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews