নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না। দলটি মানুষের হৃদয়ে আছে — শনিবার যশোরের কর্মী সভায় এমনটাই বললেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।
যশোর বিডি হলে যা বললেন তিনি ৫ আগস্টের পর থেকে দলকে শেষ করতে নানা চক্রান্ত হয়েছে। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে কারণ এর শেকড় জনগণের মাঝে। যখন এরশাদ ক্ষমতায় ছিলেন, দেশে ব্যাপক উন্নয়ন হয়। তখন মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল, মানুষ শান্তিতে ছিল। ইউনুস সরকার ‘প্রহসনের নির্বাচন’ দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে ধ্বংসের চেষ্টা করছে। দলকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং চেয়ারম্যান জিএম কাদেরের হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান।
সভায় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশু, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, নির্মল চন্দ্র দাস। ঝিনাইদহের এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরার সিরাজুল সালেক শাহীন, মেহেরপুরের কেতাব আলী, খুলনার আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের শাহ আলম খান, কুষ্টিয়ার আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গার অ্যাড. সোহরাব হোসেন, নড়াইলের অ্যাড. সাইফুজ্জামান ফিরোজ। মোটর শ্রমিক পার্টির মেহেদী হাসান শিপন, শ্রমিক পার্টির মেফতা উদ্দিন জসিম।
সভা পরিচালনা করেন খবির গাজী। সার্বিক ব্যবস্থাপনায় মকবুল হোসেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল নেতাকর্মী যোগ দেন।