বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

অনিয়ম,স্বজন প্রীতির মাধ্যমে চলছে জয়নগর কামিল মাদ্রাসা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসায় উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ, হতাশা ও বৈষম্যের অভিযোগ উঠেছে।

গত ১২-০৬-২০২৬ শুক্রবার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশের এ গুরুত্বপূর্ণ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসাও আমন্ত্রণ পায়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়টি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর কাছ থেকে গোপন রাখা হয়। অধিকাংশ ছাত্রছাত্রীই বিষয়টি সম্পর্কে অবগত ছিল না। তাদের দাবি, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুলনাব রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল জুনায়েদ এবং আরবি প্রভাষক নুরজ্জামান হাবিবীর ছেলে ওমর ফারুক এবং ফরহাদ রেজা নামের আরেক শিক্ষার্থী।
উল্লেখযোগ্য বিষয় হলো,যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগ কে বেশি গুরুত্ব দিয়া উচিত ছিল। কিন্তু প্রতিনিধি দলের তিনজনের কেউই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নন; সবাই সাধারণ বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগ জোরালো হয়েছে। বিজ্ঞান মেলার প্রতিনিধি দলে প্রিন্সিপাল ও শিক্ষকদের সন্তানদের অন্তর্ভুক্তি এবং অধিকাংশ সাধারন শিক্ষার্থীদের অবহিত না করা সহ বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করার ঘটনাকে অনেকেই ব্যঙ্গ করে “বাবার দোয়া টিম” হিসেবে আখ্যায়িত করছেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সকল শিক্ষার্থীকে যথাযথভাবে অবহিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews