1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য ৪৯ বিজিবির অভিযানে ১১ টি মোবাইল ও বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক ভাঙ্গায় সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ভাঙ্গায় মহিলা খামারিদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ এডিস মশা ধ্বংসে যশোর রেড ক্রিসেন্টের মাসব্যাপী অভিযান শুরু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও উজানে সংযোগের দাবিতে ৫ কিলোমিটার পদযাত্রা কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ

৪৯ বিজিবির অভিযানে ১১ টি মোবাইল ও বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
‎সোমবার (১৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের দাইতলা ব্রীজ এলাকা থেকে মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী মদ, ১১টি মোবাইল এবং নগদ ১৪,৭৫০/-টাকা আটক করে।
‎বিজিবি জানায়,আটক আসামী উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাহাপাড়া গ্রামের আব্দুল মুজিত এর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আটককৃত মালামালের মূল্য ৫,৫৭,৩২৪/-(পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট