বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুন) রাত এগারোটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় র‌্যাব এবং সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দার পাড়া ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মশিউর আলমকে আটক করা হয়। তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা পাঁচটি মাটির কলস উদ্ধার করা হয়। পরে কলসগুলো ভেঙে ভেতর থেকে ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়।
গ্রেপ্তার মশিউর আলম ওই এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আগে নিজেই মাদকাসক্ত ছিলেন। পরে কোরেক্স সিরাপের কারবার শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাটির নিচে কলসে মাদক মজুদ করে রাখতেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিন সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আতিয়ার মন্ডলকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পরে আতিয়ারের হাতে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক আতিয়ার মন্ডল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে। পলাতক ব্যক্তির নাম বিপুল (৩৫), তার বাড়ি চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews