বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুজাহিদ হোসেন (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। গত রবিবার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার বাগদহা গ্রামে থেকে তাকে গ্রেফতার করে। সে বাগদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কেশবপুর থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন) কেশবপুর উপজেলার পরচক্রা ও সোনাতলা নামক স্থানে সড়কের উপরে পৃথক বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও ভাইরালও হয়েছে। এ ঘটনায় কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের বিএনপির নেতা আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত থাকে। সেই অভিযানের সূত্রে ধরে গত রবিবার রাতে মুজাহিদ হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গ্রেফতারকৃতরা হলেন, কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫)পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২),সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews