বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারা থানা পুলিশের দ্রুত অভিযানে অপহৃত শাহিল উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোহন আলী, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া, ভেড়ামারা: ভেড়ামারা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিম মোঃ শাহিল (২৩) কে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

১২/০৬/২০২৬ দুপুর ২:৩০টায় ভিকটিম মোঃ শাহিল তার বন্ধু আশরাফুল হাসানের সাথে ভেড়ামার গোলাপনগর মনি পার্কে ঘুরতে যায়। পার্কের পাশে শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহিলকে ধাক্কা মেরে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শাহিলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেরুয়াডাঙ্গী গ্রামে। তার পিতার নাম সামসুল।

অপহরণের পর অজ্ঞাত নম্বর থেকে শাহিলের ভাইকে ফোন করে ৫,০,০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ভিকটিমকে হত্যা করে দৌলতপুর জিরো পয়েন্ট দিয়ে ভারত সীমান্তে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়। বন্ধু আশরাফুল হাসান দ্রুত থানায় খবর দেন।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায়, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ভেড়ামারা থানার ওসি মোঃ জাহিদুর রহমানের তত্ত্বাবধানে এসআই খান মাইদুল ইসলাম রাজীবসহ একটি বিশেষ টিম তদন্তে নামে। মোবাইল ট্র্যাকিং করে দৌলতপুর থানার লোকনাথপুর মাঠের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৩/০৬/২০২৬ তারিখে শাহিলকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী মোঃ হোসেন আলী ব্যাপারী (৪৫), পিতা: মৃত জলিল ব্যাপারী, সাং: লোকনাথপুর, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা নং ১২, তারিখ: ১৩/০৬/২০২৬, ধারা: ৩৪২/৩৬৪/৩৬৫/৩৮৬/৫০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews