1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ে পরিবার তন্ত্রঃ ‎মণিরামপুর প্রধান শিক্ষক আমানতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ভাঙ্গায় বিট পুলিশিং সভা: মাদক ও ইভটিজিং প্রতিরোধে কঠোর বার্তা কেশবপুরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা ভাঙ্গায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ ভেড়ামারা থানা পুলিশের দ্রুত অভিযানে অপহৃত শাহিল উদ্ধার, গ্রেফতার ১

কেশবপুরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা প্রশাসন ও কুষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন-২৬) উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। পরে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, আবু জাফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসয়ম প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নির্বাচনী অন্যতম অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হলো যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সবুজে ঘেরা হোক কেশবপুর, সুরক্ষিত হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট