বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

এলজিইডির ব্যাখ্যা: বগুড়ার সড়কে ‘লোক দেখানো ইট বিছানো’ নয়, ছিল অস্থায়ী ব্যবস্থা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়া জেলার একটি সড়কে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইট বিছিয়ে পরে তা তুলে ফেলার ছবি ভাইরাল হয়। এ নিয়ে ‘লোক দেখানো কাজ’ বলে বিভ্রান্তি ছড়ালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED মুখ খুলেছে।

নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ি পর্যন্ত প্রায় ৫০ মিটার সড়কটি RCC পাকা করার জন্য এলজিইডির বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আগেই অন্তর্ভুক্ত ছিল। এজন্য প্রায় ৮৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে দরপত্র শেষে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। কাজ চলমান।

প্রধানমন্ত্রীর সফরের সময় সড়কটি কাঁচা থাকায় জনসাধারণ ও সফরসঙ্গীদের নিরাপদ চলাচলের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে ইট সোলিং করা হয়। এটি কোনো স্থায়ী নির্মাণ ছিল না। মূল RCC সড়ক নির্মাণের প্রস্তুতি হিসেবেই অস্থায়ী ইট সরানো হয়েছে। ইট রেখে পাকা সড়ক বানানো সম্ভব না, তাই এটা প্রয়োজনীয় ও নিয়মিত কাজের অংশ।

LGED বলছে, সামাজিক মাধ্যমে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন শুধু সফরের জন্য ‘শো-আপ’ করে পরে তুলে নেওয়া হয়েছে। বাস্তবে সড়কের স্থায়ী উন্নয়নের বরাদ্দ, দরপত্র, কার্যাদেশ সবই আগে থেকেই ছিল। বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে প্রকৃত তথ্য জানার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জনগণের ট্যাক্সের টাকায় টেকসই অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়। _সূত্র: এলজিইডি মিডিয়া সেল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews