শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে যবিপ্রবি

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন:পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের লম্বা ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খুলেছে আজ। শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিনে ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।

এদিকে গতকাল ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে তারা। কিছু শিক্ষার্থীরা টিউশন থাকার কারনে কিছুদিন আগেই ক্যাম্পাসে ফিরেছে। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অদম্য ৭১, কড়ইতলা, ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ সহ প্রতিটি একাডেমিক ভবন আজ শিক্ষার্থীদের কোলাহলপূর্ন।  শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ২৩-২৪ মে এবং ২-৩ জুন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ খোলা ছিল এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি (বৃহস্পতিবার ও শুক্রবার) শেষে আজ, ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews