
শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: “স্থল পথে বাণিজ্য বৃদ্ধি আনতে” বেনাপোলে জাকজমক ভাবে স্থলবন্দর দিবস-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে বেনাপোল স্থলবন্দর এর আয়োজনে স্থলবন্দর দিবস-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা টি বন্দরের আবাসিক এলাকা থেকে শুরু করে
বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক ঘুরে বর্নাঢ্য শোভাযাত্রা টি আবাসিক এলাকায় এসে শেষ হয়।
মধ্যাহ্নভোজের পর বন্দরের আবাসিক এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতির অনুষ্ঠান টি বেনাপোল বন্দর পরিচালক( ট্রাফিক)শামীম হোসেন এর সভাপতিত্বে করেন এবং উপপরিচালক (ট্রাফিক) জনাব মোহাম্মদ রুহুল আমীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার মোঃ বায়জিদ হোসেন,সহকারী পরিচালক (ট্রাফিক) জনাব কাজী রতন,হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হান্নান,সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবুল খায়ের,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলায় ছেলেদের ফুটবল টুর্নামেন্ট ও লোহার বল নিক্ষেপ এবং মেয়েদের চোখ বেধে লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকা।