বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

‎মণিরামপুরে প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন ইতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

‎বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর): যশোরের মণিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে প্রবাসী প্রেমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইতি খাতুন নামের এক তরুণীর বিরুদ্ধে। অভিযুক্ত ইতি ওই গ্রামের শাহাজান খাঁর মেয়ে।
‎ভুক্তভোগী প্রবাসী বিপ্লবের অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের স্বপ্ন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ইতি। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো এই টাকা দিয়ে ইতিকে জমি কিনে বাড়ি করে দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই ইতির আচরণে পরিবর্তন আসে এবং সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ইতির মা আকিজ জুট মিলের একজন শ্রমিক ছিলেন। কিন্তু প্রবাসীর সঙ্গে সম্পর্কের পর ইতির আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। দামি পোশাক, আধুনিক আসবাবপত্রসহ বিভিন্ন বিলাসপণ্য কিনে রাতারাতি তারা এলাকায় ধনাঢ্য পরিবার হিসেবে পরিচিতি পায়। ইতির মা জানান, বিপ্লব প্রতি সপ্তাহে ইতিকে ৫ হাজার টাকা পাঠাতেন। কোনো কোনো মাসে ২০/৩০ হাজার টাকাও পাঠাতেন। সেই টাকা দিয়ে ইতি ঘরের জন্য দামি খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র কেনেন। এছাড়া এলাকায় জাকাত প্রদান ও বিভিন্ন মানুষের চিকিৎসার সহায়তার কথা বলেও ইতির বিরুদ্ধে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
‎বিপ্লব দাবি করেন, মোবাইল ফোনের মাধ্যমেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত ৭ লক্ষ ৫৫ হাজার টাকার রিসিভ সহ প্রমাণ পত্র দাখিল করেছেন প্রবাসী বিপ্লব।
‎ তবে ইতির মা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। বর্তমানে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ইতি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে বিপ্লব জানান।
‎এদিকে, প্রবাস থেকে পাঠানো অর্থ লেনদেনের প্রমাণসহ নিজের টাকা ফেরত পেতে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী বিপ্লব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগের বিষয়টি তদন্ত মূলক ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews