বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

চৌগাছা প্রতিবেদক :যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুয়েল রানা, ৪০, চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ে পূর্ব বিরোধের জের ধরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫-৬ জন তাকে বেধড়ক মারধর করে। এতে জুয়েল রানার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি দ্রুত ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews