শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

বিদ্যুতের দামে নতুন ধাক্কা: ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর সুপারিশ, ৩ জুন থেকে কার্যকর হতে পারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ঢাকা অফিস: বাড়তি খরচের নতুন চাপ আসছে বিদ্যুৎ গ্রাহকদের ওপর। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি-টিইসি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। এই প্রস্তাব চূড়ান্ত হলে খুচরা দাম ১৫-২০% পর্যন্ত বাড়বে।

আগামীকালই ঘোষণা, ৩ জুন থেকে কার্যকর বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল বুধবার সকাল ১টায় কমিশনের কারিগরি কমিটির বৈঠকে ইউনিটপ্রতি মূল্যবৃদ্ধির হার চূড়ান্ত হবে। এরপর বিকেলে নতুন ট্যারিফ ঘোষণা হতে পারে। নতুন মূল্যহার ৩ জুন থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদও জানিয়েছেন, কারিগরি কমিটি কাজ করছে এবং আগামীকালই ঘোষণা আসতে পারে।

আইএমএফের ৫.৭ বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির শর্ত পূরণে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর চাপ রয়েছে। বিইআরসি বলছে, দাম বাড়লে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের ভর্তুকি প্রায় ১৩০০কোটি টাকা কমবে।

উৎপাদন খরচ বৃদ্ধি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এলএনজি, ফার্নেস অয়েল ও ডিজেলের দাম বেড়ে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে। বাংলাদেশ ৯৫% জ্বালানি আমদানি করে।

ঘাটতি কমানো বর্তমান ট্যারিফ বহাল থাকলে ২০২৫-২৬ অর্থবছরে পিডিবির ঘাটতি ৫৬,৪৭৫ কোটি টাকায় পৌঁছাতে পারে। ইউনিটপ্রতি ১.২০ টাকা বাড়ালে সরকারের ভর্তুকি ১২,৫৮৬ কোটি টাকা কমবে।

গত ২০-২১ এপ্রিল গণশুনানিতে ৬টি বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় বিপিডিবি ৮৫ পয়সা,আরইবি ১ টাকা ৭ পয়সা,ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা,ডেসকো ১ টাকা ৯৮ পয়সা,ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা, নেসকো ২ টাকা ৫ পয়সা ।

তবে বিইআরসির টিইসি গড়ে ১.২৫ টাকা বাড়ানোর সুপারিশ করেছে। পাইকারি পর্যায়ে পিডিবি ১.২০-১.৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

স্বস্তির খবর হলো, মাসে ৫০-৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহার করা ‘লাইফলাইন’ গ্রাহকদের জন্য আপাতত কোনো পরিবর্তন নেই। টিইসি স্ল্যাব কাঠামো বহাল রাখার সুপারিশ করেছে।

এখন গড় খুচরা দর ইউনিটপ্রতি ৮.৯৫ টাকা, পাইকারি ৭.০৪ টাকা। ১.২৫ টাকা বাড়লে নতুন দর দাঁড়াবে প্রায় ১০.২০ টাকা। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এতে জীবনযাত্রার ব্যয় ও শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমবে।

সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তখন পাইকারি ৫% ও খুচরা গড়ে ৮% বাড়ানো হয়।

 

কা/ক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews