বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর মতিঝিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ব্যানারে মানবন্ধন করতে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।

ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীরা ব্যাংকের সামনে জড়ো হয়ে ব্যানার-ফেস্টুন প্রদর্শনের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। অনুমতি না থাকার অজুহাতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বন্ধ করে দেয় বলে আয়োজকদের অভিযোগ।

ঈদের আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ প্রকাশ করছিল বিভিন্ন পক্ষ। তারই ধারাবাহিকতায় মতিঝিলে সোমবারের কর্মসূচি ডাকা হয়।

পুলিশের কড়া অবস্থানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে কিছু সময়ের জন্য পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “অনুমতি ছাড়া সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। আমরা তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।”

 

আ/স

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews