বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ঈদুল আজহাকে ঘিরে বেনাপোল বাজারে কামারশিল্পীদের ব্যস্ততা..সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে গড়ে উঠছে কোরবানির সরঞ্জাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা সহ বেনাপোল পৌরবাজারে এখন চলছে কামারশিল্পীদের ব্যস্ততম সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের উত্তাপ আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

কামারশিল্পীরা লোহা আগুনে পুড়িয়ে তৈরি করছেন কোরবানির পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম—দা, বটি, ছুরি, চাপাতি ও অন্যান্য সামগ্রী। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহার আগে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন তারা।

স্থানীয় কামাররা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই তাদের কর্মচাঞ্চল্য বাড়ে। অনেকেই আগাম প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

বেনাপোল পৌর বাজারের কয়েকজন দোকানদার বলেন, গতবারের তুলনায় এবার তাদের প্রস্তুতি অনেক বেশি। তবে এখনো পুরোপুরি কেনাবেচা শুরু হয়নি। তারা আশা করছেন, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় খুব শিগগিরই বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে এবং বিক্রি জমে উঠবে।

কামারশিল্পীদের এই ব্যস্ততা শুধু তাদের জীবিকার উৎস নয়, বরং গ্রামীণ ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশা হারিয়ে গেলেও এখনো কোরবানি ঈদকে কেন্দ্র করে টিকে আছে শত বছরের পুরোনো এই কামারশিল্প।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews