বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ এক্সক্লুসিভ: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম এখন উৎসবমুখর। তবে এবারের আলোচনার কেন্দ্রে আছে শত শত পশুর ভিড় ছাপিয়ে এক ব্যতিক্রমী অতিথি— হালকা গোলাপি আভার এক বিশালাকার মহিষ।

সরেজমিনে বুধবার দুপুরে খামারে গিয়ে দেখা যায়, সাড়ে ৩ বছর বয়সী প্রায় ৭০০কেজি ওজনের মহিষটিকে ঘিরে দর্শনার্থীদের ভিড়। ধবধবে সাদা নয়, শরীরজুড়ে হালকা গোলাপি আভা আর মাথার সামনে সোনালি লম্বা চুলের স্টাইলের কারণে একে দেখতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। অনেকেই খামারে ঢুকে মহিষটির সঙ্গে ছবি তুলছেন।

খামার কর্তৃপক্ষ জানায়, গত বছর কোরবানির ঈদের পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এক বছর ধরে বিশেষ যত্নে লালন-পালনের পর এবার কোরবানির হাটে তোলার আগেই এটি বিক্রি হয়ে গেছে।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫০০ টাকা দরে মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঢাকার এক সৌখিন ক্রেতা এটি কিনে নিয়েছেন। আপাতত মহিষটি খামারেই থাকবে এবং ঈদের কয়েক দিন আগে ক্রেতা নিয়ে যাবেন।

খামারের পরিচর্যাকারী আহাদ জানান, মহিষটিকে প্রতিদিন দুই বেলা নিয়ম করে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত পরিচর্যাও চলছে।

খামারের কর্মচারী জুবায়ের বলেন, এখানে তুফান, রহমান, ডাকাত, মাস্তান নামে অনেক গরু আছে। কিন্তু জনপ্রিয়তায় এই গোলাপি মহিষ সবার ওপরে।

মহিষটির গায়ের রং নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এটি কোনো বিরল জাত নয়। এটি একটি এলবিনো মহিষ অনেকেই ডোনাল্ড ট্রাম্প নামে ডাকে। শরীরে রঞ্জক বা মেলানিন পদার্থের অভাব থাকলে প্রাণীর গায়ের রং এমন সাদা বা গোলাপি দেখায়। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ শহরের একটি খামারেও এমন গোলাপি মহিষ আছে বলে তিনি শুনেছেন।

মহিষটি দেখতে আসা নিতাইগঞ্জের বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে গোলাপি মহিষের কথা শুনে দেখতে এসেছি। সত্যি, এমন রঙের মহিষ আগে কখনো দেখিনি।

রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার কোরবানির জন্য ২০০টি পশু প্রস্তুত করা হলেও আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছে গোলাপি আভার এই এলবিনো মহিষটিই। এখন এটি নারায়ণগঞ্জবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews