শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে এক সাংবাদিককে মারধর, চাঁদা দাবি ও প্রাণনা’শের হু’মকির অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম। আদালত অভিযোগটি গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি করা হয়েছে বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের এম জিহাদ আলী এবং মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি ডা. রাফসান জানির বিরুদ্ধে তার শ্যালিকাকে ধ’র্ষণের অভিযোগে একাধিক স্থানে মামলা দায়ের হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকে অভিযুক্তরা সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ ওঠে।

বাদীর দাবি, ধ’র্ষণের ঘটনার সংবাদ প্রকাশের জেরে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন সাংবাদিক শামীম। এরপর গত ১৭ এপ্রিল রাতে অভিযুক্তরা মোটরসাইকেলে করে তার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শামীম বাড়ি থেকে বের হলে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং প্রাণনা’শের হু’মকি দেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

এদিকে, ডা. রাফসান জানির বিরুদ্ধে দায়ের হওয়া ধ’র্ষণ মামলার তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে বলে জানা গেছে। ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিয়েছেন এবং মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এছাড়া অভিযোগ ওঠার পর থেকেই ওই চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর থেকেই অভিযুক্ত চিকিৎসক পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান চলছে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের একটি অংশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews