1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মীমাংসিত জমি জবরদখল: প্রতিকার চেয়ে এসিল্যান্ড ও থানায় বিধবার অভিযোগ জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ যশোর লোহা ও মটর পার্টস সমিতির নির্বাচন: মনোনয়ন জমা শুরু, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলামের জোর প্রচারণা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে গাজী শহিদুল ইসলামের মনোনয়ন জমা ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন বিএসপির ২৫৮তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত  যশোর সদরের এনায়েতপুরে নওয়াব আলী ফুটবল একাডেমির যাত্রা শুরু যশোরে প্রেম,প্রতারণা ও পলায়ন প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড

ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা: মরণনেশা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে র‍্যাব-৬। র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সুযোগ্য কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন এর দিকনির্দেশনায় ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে ঝিনাইদহ শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসান র‍্যাব সদস্যরা। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। র‍্যাবের চৌকস দল বাসটিতে প্রবেশ করে নিবিড় তল্লাশি শুরু করলে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। ব্যাগটি খুলে দেখা যায় তাতে লুকানো রয়েছে অতি উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন)। জব্দকৃত মাদকের মোট ওজন ১ কেজি ৫১০ গ্রাম, বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযানের বিষয়ে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সংবাদমাধ্যমকে জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই বিশাল পরিমাণ মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। তবে র‍্যাবের তৎপরতায় তা ভেস্তে গেছে। যদিও ঝটিকা এই তল্লাশির সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী জেলাগুলো থেকে দেশের অভ্যন্তরে মাদকের এমন অনুপ্রবেশ রোধে র‍্যাবের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের এমন অতন্দ্র পাহারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট