বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন, ২৯ এপ্রিল ২০২৬: ঐতিহ্যবাহী যশোর  পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৬ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ধারাবাহিকতায় মাদ্রাসা কর্তৃপক্ষ এ আয়োজন করে।

নবনির্বাচিত পরিষদ শপথ গ্রহণ করেন ভিপি সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন ও এজিএস রাসেল হোসেন। এছাড়া বিভিন্ন দপ্তরে শপথ নেন:সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ,অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী,ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন,ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন,প্রকাশনা সম্পাদক সিয়াম,পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মুহায়মিন,যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন,তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বাপ্পি হোসেন। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শিক্ষার্থীদের অধিকার আদায় ও মাদ্রাসার সুনাম রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন-এর সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পদ্মবিলা কামিল মাদ্রাসার ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews