বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

যশোর বার্তার সম্পাদকের পিতৃ বিয়োগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এর পিতা মোঃ হাবিবুর রহমান ১৬ মার্চ বিকেলে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুল বাড়িয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে যশোর বার্তা পরিবারের সদস্যসহ প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ রাত সাড়ে নয়টায় মরহুমের জানাজা তেঁতুল বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য তিনি সম্প্রতি পড়ে যেয়ে পাঁজরের হাড় ভেঙ্গে যায়। আদ্ব-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ দিন চিকিৎসার পর আজ বিকেলে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews