শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

‎যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:- বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার পুরাতন যশোর রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আর আর এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার কাস্টমস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে চিশতিয়া ঘর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং জনতা ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর  উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে মেসার্স হানিফ স্টোরকে ৫ হাজার টাকা এবং এনামুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার  এলাকায় অভিযান চালিয়ে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অস্থায়ী ফল ঘর কে ২ হাজার টাকা, হাছান ফল ঘরকে ২ হাজার টাকা এবং কালাম ফল ঘর কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ  উপজেলার হাট চাদনী ও কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজয় ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাপ্পি ব্রয়লার কে ৩ হাজার টাকা এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা ও বিরেন ট্রেডার্স কে ১০ হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৫~ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর  উপজেলার সুলতান পুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খানপুর স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স জিসান ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর   উপজেলার মজমপুর গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আকাশ ফল ভান্ডার-কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং মজমপুর ফল  ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর   উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আলম ফল ভান্ডার-কে ১ হাজার টাকা, ফিরোজ ফল ভান্ডার-কে ৫ হাজার টাকা, আমির হামজা সবজি ভান্ডার কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট   উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার  ৫ শতটাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩  টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার ৫ শত  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে নওরিন মুসলিম স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এবং মুসলিম সুইটস-কে যথাযথ পন্য সরবরাহ না  করার অপরাধে ২ জরিমানা আরোপ করা হয়।  এসময় ০২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎মেহেরপুর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিল্পি ডাল মিল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎
‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews