শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঝিনাইদহ-৪ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাংচুর

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ রোডস্থ নির্বাচনী কার্যালয়ে এ ভাংচুর করা হয়। রাত ৮ টার দিকে একদল যুবক অতর্কিতভাবে ওই অফিসে হামলা চালিয়ে এ ভাংচুর করে। এসময় হামলাকারীরা তিনটি মোটসাইকেল ও বেশকিছু চেয়ার এবং টেবিলের গ্লাস ভাংচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় সেখানে বোমা সাদৃশ্য একটি কৌটা পড়ে থাকতে দেখা যায়।

একই সময় শহরের বৈশাখী তেলপাম্প এলাকা ও পৌর শহরের হেলাই গ্রামে তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি কারা এ হামলা চালিয়েছে।
সংবাদ পেয়ে সেখানে আসেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তবে তিনি এব্যাপারে কোন মন্তব্য করেননি। সাইফুল ইসলাম রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় শহরের নীমতলা বাসস্ট্যান্ডের প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের ডেকেছেন বলে জানা গেছে। সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কথা বলতে পারেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে পর্যবেক্ষণ করছি। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews