শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম আলো কার্যালয়ে হামলা : ৮জন রিমান্ডে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৮৯ বার পড়া হয়েছে

প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতারকৃত আটজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তারা হলেন- নাইম ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার, রাজু আহম্মেদ, সাগর ইসলাম, জাহাঙ্গীর ও হাসান।

আজ বৃহস্পতিবার তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহদাত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকা পড়াদের উদ্ধার করে।

এ ঘটনায় ২২ ডিসেম্বর পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews