বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর সদর উপজেলার চাঁদপাড়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান চাঁদপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মজু মিয়ার ছেলে। মঙ্গলবার মধ্যরাতে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, পুকুরে ডুবে তার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যুর একটি অভিযোগ (ইউডি) গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews