শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শার্শার লাউতাড়ায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: শার্শার ৯নং উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের লাউতাড়া যুবদলের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৭ টায় সময় শার্শার ৯নং উলাশী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট লাউতাড়া যুবদলের উদ্যোগে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

খেলাটি পরিচালনা করেন,যুবদল নেতা মহিদুল ইসলাম।

এ সময় খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল (সিনিয়র এএসপি) আরিফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, এসআই মোঃ এবারত হোসেন।

আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সাইফুর রহমান মিলন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,পুটখালী ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান,যুবদল নেতা লালটু বিশ্বাস, যুবদল নেতা আশানুর রহমান সহ ০৯নং উলাশী ইউনিয়ন বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews