বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে থাকা ১ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ স্টপলিস্টে থাকা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

আটক ব্যক্তির হলেন দীপক কুমার বিশ্বাস (৫৫)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র।

রোববার (১০ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি নং-১০, তারিখ: ১০-১০-২০২৪, জিআর নং-৩৯২, আইনি ধারা বিস্ফোরক আইন ১৯০৮ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ অনুযায়ী দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews