বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে সামাদ মোল্যা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দসী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী ফারুক মোল্যার ছেলে।

স্বজনরা জানান, সোমবার সকালে নিহত সামাদ মোলার মা ও বোন তাকে ঘরে ঘুমাতে দেখে যে যার কাজে ব্যস্ত ছিলেন। এর কিছু সময় পরে তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে ডাফের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। এবং পরবর্তীতে লাশ থানায় নিয়ে যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পরিবার ও স্বজনদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews