1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ঝিনাইদহে “দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা ঝিনাইদহ

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সুইমিং ক্লাবের আয়োজনে এবং অংকুরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো “দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা” সফলভাবে সম্পন্ন হয়েছে।

পারমথুরাপুর নতুন ব্রিজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই সাঁতার প্রতিযোগিতা শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। প্রায় ২ ঘন্টাব্যাপী চলা এ প্রতিযোগিতায় ২৫ জন সাঁতারু অংশ নেই। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কুষ্টিয়ার সাঁতারু মোহাম্মদ আকাশ হোসেন, দ্বিতীয় হয়েছেন ঝিনাইদহের সাঁতারু সুজা মোল্লা ও তৃতীয় হয়েছে একই জেলার সাঁতারু হিমেল মোল্লা।

সাঁতার শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ।

সভাপতিত্ব করেন অংকুর নাট্য একাডেমির সভাপতি সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আহসান হাবিব রনক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে, শরীর ও মন দুটোই সুস্থ রাখে এবং সমাজে ইতিবাচক বার্তা দেয়। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব ও দৃঢ় মনোবল প্রদর্শন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা উদযাপন কমিটিকে, যার নেতৃত্বে ছিলেন আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন রেজাউল আলম আবুল কালাম আজাদ মোঃ হায়দার আলী, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মীর আব্দুল মান্নান খসরুজ্জামান বাবু, নাজমুল হাসান সুমন, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, জাহিদ মোল্লা প্রমূখ। নদীর দুপাড়ের হাজার হাজার মানুষ সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট