বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ

যশোরে দিনে দুপুরে চুরি,স্থানীয়দের হাতে ধরা যুবক

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর শহরে দিনে–দুপুরে লোহার চ্যানেল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক যুবক। শুক্রবার দুপুরে বকচর এলাকার হাজী কাউসার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। আটক ব্যক্তির নাম সানোয়ার হোসেন; তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাখা লোহার সাতটি চ্যানেলের মধ্যে দুটি চুরি করে একটি ইজিবাইকে তুলছিলেন সানোয়ার। স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি চুরির কথা স্বীকার করলে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান বলেন, সানোয়ারের বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews