রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে চঞ্চল হত্যা মামলা: বাবা-ছেলেসহ চারজন কারাগারে

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে চঞ্চল হত্যা মামলায় আটক বাবা ও ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন ওই গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না।
পুলিশ জানায়, ঘটনার দিন তারা আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হন। নিহত চঞ্চলের মা হাসিনা বেগম কোতোয়ালি থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিনই পুলিশ বিল্লাল নামে এক যুবক এবং রুপালী নামে এক গৃহবধূকে আটক করে। পরদিন শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার রবিউল ও তার ছেলে মুন্নাকে পাঠানোর মধ্য দিয়ে এ মামলায় মোট চারজনকে কারাগারে পাঠানো হলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews