শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে দাবি না মানলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা অবরোধের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর পৌর নাগরিক কমিটি তাদের উত্থাপিত দাবিগুলো ১৫ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা অবরোধের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় শহরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক শওকত আলী খান এবং পরিচালনা করেন সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু।

বক্তারা অভিযোগ করেন, গত ২৫ সেপ্টেম্বরের অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি সম্পর্কে আগাম জানানো হলেও পৌরসভার প্রধান তিন কর্মকর্তা একযোগে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁরা তীব্র নিন্দা জানান এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, গোলাম ফারুক লিটন, অধ্যক্ষ শাহিন ইকবাল, এডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম উর রহমান, চৌধুরী মাহমুদ রেজা, এফ. এম. নসরুল্লাহ, জাহিদুল ইসলাম মনু, কাজী ইমদাদুল হক দুলাল, জাকির হোসেন, বাপ্পি, আহমেদ সাঈদ নাসির শেফার্ড, প্রকৌশলী আব্দুল মতিন ও হাসান হাফিজুর রহমান।

সভায় সিদ্ধান্ত হয়, দাবির অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একই স্থানে পুনরায় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া লিফলেট প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক অধ্যক্ষ শাহিন ইকবাল এবং সদস্য এডভোকেট মাহমুদ হাসান বুলু ও জিল্লুর রহমান ভিটু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews