1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস : চাঁদাবাজি ও নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগে যশোরে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহরের কারবালা রোড এলাকার বাসিন্দা এসএম রফিকুল ইসলাম হীরক যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

মামলার আসামি করা হয়েছেএকই এলাকার মৃত রবিউল হাসানের স্ত্রী তাছলিমা হাসান, ছেলে মেহেবার হাসান, মৃত রেজাউল হাসানের ছেলে ফেন্সি হাসান ও জিসান হাসান, সদর উপজেলার নারঙ্গালী গ্রামের আনোয়ার গাজী এবং তাঁর ছেলে তুষার গাজীকে।

মামলার অভিযোগে বলা হয়েছে,মৃত রবিউল হাসান ও রেজাউল হাসানের উত্তরাধিকারীরা তাঁদের জমি ভবন নির্মাণের জন্য রফিকুল ইসলাম হীরককে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে দেন। পরে তিনি সেখানে আটতলা ভবন নির্মাণ করেন এবং চুক্তি অনুযায়ী মালিকদের ফ্ল্যাট বুঝিয়ে দেন। বাকি ফ্ল্যাটগুলোর মধ্যে একটিতে তিনি বসবাস ও অন্যটিতে নির্মাণসামগ্রী রাখতেন।

অভিযোগে আরও বলা হয়,আসামিরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের কাছে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাঁদের চাপে পড়ে তিনি তাছলিমা ও মেহেবারকে ৬৫ হাজার টাকা, আর ফেন্সি ও জিসানকে এক লাখ পাঁচ হাজার টাকা দেন।

গত ১১ সেপ্টেম্বর আসামিরা পুনরায় চাঁদা দাবি করে তাঁর বাসার সামনে গিয়ে গালিগালাজ, জানালা-দরজা ভাঙচুর ও ছয়তলার ফ্ল্যাটে রাখা নির্মাণসামগ্রী লুটপাট করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় রফিকুল ইসলাম আদালতের শরণাপন্ন হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট