বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল বিদেশী মদসহ আটক এক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, যশোর এর  মাদকবিরোধী অভিযানে ২৭বোতল বিদেশী মদ নাজমুল ইসলাম নয়ন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

০২/১০/২৫ ইংরেজি তারিখে শংকরপুর বাস টার্মিনাল পাড়া যশোর টু খুলনা গামী মহাসড়কের উত্তর পার্শ্বে মোঃ তাজুল ইসলাম  এর উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী দোতলা পাকা বিল্ডিং এর নীচ তলার ভাড়াটিয়া দোকানের আসামী নাজমুল ইসলাম নয়ন (৩৫) এর নিজ দখলীয় মবিল ব্যাটারী বিক্রির দোকান থেকে আটক করা হয়।

আটক নাজমুল ইসলাম নয়ন (৩৫) পিতাঃ মোঃ নজরুল ইসলাম, মাতাঃ মিসেস পুতুল ইসলাম, স্থায়ী সাং- নিউ বেজপাড়া রোড, বেজপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর। বর্তমান সাং- নতুন বাস টার্মিনাল এর পূর্ব পার্শ্বে (শহিদুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া), মুবারককাটি, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews