বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে পারিবারিক বসতবাড়িতে হামলা, আহত ৭

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ভ্যানচালকসহ আরও কয়েকজন লোক বসতবাড়িতে ঢুকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে একই পরিবারের সাতজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় এলাকার রাব্বীর স্ত্রী রাফিদা বাবার বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে শ্বশুরবাড়িতে ফেরার পথে ভ্যানচালক তাকে কটূক্তি করেন। এ নিয়ে রাব্বী ভ্যানচালকের সাথে কথা কাটাকাটি করে বাড়ি চলে যান। পরে রাত ৯টা ৫০ মিনিটে ভ্যানচালকসহ আরও ৪-৫ জন সশস্ত্র অবস্থায় রাব্বীর বাড়িতে হামলা চালায়।
হামলায় আহতরা হলেন ইদ্রিস আলী (৪২), ঠান্ডু মিয়া (৫২), তারেক হোসেন (২১), খাদিজা খাতুন (১৪), মো. রাব্বী (২৪), নাসরিন (৪০) ও আশাদুল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews