বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর শহরের লালদীঘির পাড়ে যশোর বার্তার প্রধান কার্যালয়ে রবিবার জেলার বৃহৎ সাংবাদিক সংগঠন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সম্মানিত উপদেষ্টা ও যশোর বার্তার সম্মানিত প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে এ শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর করা হয়।

দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিভাগীয় শহর খুলনা এবং যশোর থেকে সব থেকে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। আমাদের এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ তথা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হলো গণমাধ্যম। সকল অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরে প্রকৃত সত্যটা প্রকাশ করতে হবে। কোন পেশী শক্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
আজ সকালে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কন্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ হোসেন হৃদয়, অধ্যক্ষ নওয়াব আলী, ইবাদুল ইসলাম, প্রধান চিত্রশিল্পী সানোয়ার আলম সানু, ফটো সাংবাদিক জহির আহমেদ, নিজস্ব প্রতিবেদক কল্যাণ রায় (জয়ন্ত), রেজাউল করিম সাগর প্রমুখ।
সভায় কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১১ নভেম্বর ‘২৫ পত্রিকাটি ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। শপথ গ্রহণ শেষে সকলে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews