1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে মণিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ করণ,সুস্থ নির্বাচনে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ,পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মণিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যশোর পাঁচ মণিরামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রব্বানী, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন আজাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর যুব আন্দোলনের সভাপতি তাজামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট