বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
যশোরে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপিত হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে ও দাতা সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গোলাপ সমবায় সমিতি ও হৈবতপুর ইউনিয়নের বিজয়নগর মহিলা সবজি চাষী সমবায় সমিতি আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আত্মনির্ভরশীল দলের সদস্যদের শিশু সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতা, দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সবজি বিতরণ।
 অনুষ্ঠানে অতিথি ছিলেন দাতা সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মনিরা সুলতানা, যশোর সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এসএম নাজিমুল হক ও জাগরণী চক্র ফাউন্ডেশনের জলবায়ুবান্ধব সবজি ও ফুলের ভ্যালুচেইন বিডি-১৭ প্রকল্পের সমন্বয়কারী দিদারুল আলম প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews