শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর কেন্দ্রীয় কারাগারে নারী কয়াদীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ফাতেমা খাতুন (৩৬) নামে এক নারী কয়াদী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ফাতেমা খাতুন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাদু মিয়ার স্ত্রী ও সেকেন্দারের মেয়ে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাতেমা ২০ আগস্ট ২০২৫ তারিখে ঝিনাইদহ কারাগার থেকে মাদক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় খুলনা ও ঢাকায় চিকিৎসা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার সকাল ১১টায় তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা একটা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews