শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে চেম্বারের ভাড়া পরিশোধ না করায় সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার যশোর উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে কবীর হোসেন জনিকে শো-কজ করা হয়েছে। বিষয়টি সমিতির অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলার একটি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ। এ কক্ষটি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া নিয়ে চেম্বার করে ব্যবহার করছেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে সাড়ে ১২শ’ টাকা ঘর ভাড়া এবং ২শ’৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদ নির্ধারন করা হয়। অ্যাডভোকেট জনি গত মোট ১৫শ’ টাকা হারে মোট দুই বছর ২৫ মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল না দিয়ে ঘোরচ্ছেন। মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটেডের কর্মচারিরা ভাড়ার টাকা আনতে গেলে আজনা কাল বলে কালক্ষেপন করেন জনি। এমনকি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ নিজে গেলে জনি তাকে ধমক দিয়ে ফিরেয়ে ফিরিয়ে দেন। ভাড়ার টাকা আদায়ে ব্যর্থ হয়ে অধ্যক্ষ হারুন অর রশীদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews